ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ল

ভারতজুড়ে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (৮ এপ্রিল) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা ১০ মে থেকে আগামী ১৪ দিন পর্যন্ত কার্যকর থাকবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস জানিয়েছেন, সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধির পরে পূর্বের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন।অনুমতিপত্র পেতে পাসপোর্ট কপি, ভিসার কপি, টেলিফোন ও ঠিকানা দিয়ে আবেদন করতে হবে। ৭২ ঘণ্টা আগের নেগেটিভ টেস্ট সাপেক্ষে কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে। স্থলপথে ভারত থেকে যাত্রী আসা যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে।


ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এর আগে গত ২৬ এপ্রিল থেকে সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার।

ads
ads
ads

Our Facebook Page

↑